Facebook Twitter Instagram YouTube

শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ / ০ Views
শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। একই সাথে নাওডোবা এলাকায় ঘটনাস্থল থেকে অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার পরপরই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অবরোধ ও সংঘাতের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত কিছুটা সময় লাগে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh