Facebook Twitter Instagram YouTube

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিরোধী জোটের সংসদ থেকে ওয়াকআউট


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ /
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিরোধী জোটের সংসদ থেকে ওয়াকআউট

সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদলীয় জোট। সোমবার রাত ৯টার পর তারা এই কর্মসূচি পালন করেন। ওয়াকআউটের পর সংসদ ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় ৭৭ জন সদস্যই দুটি করে ব্যালট হাতে নিয়েছিলেন, যার মধ্যে সংসদ সদস্যের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথও ছিল। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারাও শুরুতে গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কার পরিষদের শপথ নেননি।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, সংবিধানের মধ্যে গণভোট কমিশন নেই, ফলে ২০২৬ সালে কোনো উপনির্বাচন হওয়ার সুযোগ নেই। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর জনগণের অভিপ্রায়ে যে সরকার গঠিত হয়েছিল, তাদের নির্দেশে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন কেন সংবিধান সংস্কারের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের ইচ্ছাই সুপ্রিম ল, আর সেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই তারা এই দাবি জানিয়ে আসছেন।

সংবিধানে তো ২৬ সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা ২৯ সালে হওয়ার কথা।