Facebook Twitter Instagram YouTube

কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ /
কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাতে জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা হয়। সোমবার (১৩ জুলাই) ভোরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি সাগরে ডুবে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাতজন জেলে বিভিন্নভাবে জীবিত উদ্ধার হতে সক্ষম হলেও তখন পাঁচজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।