Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ /
বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো

চলতি ফুটবল বিশ্বকাপে রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে ভিএআর-এর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে কারো কারো দাবি লিওনেল মেসিদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের একটি সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন তথ্য। গ্রুপপর্ব থেকে শেষ ষোলোর ম্যাচগুলোর ওপর ভিত্তি করে প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হারের ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, ভিএআর-এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। তাদের পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। এই তালিকায় ৬.৭ শতাংশ সুবিধা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, যাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত যায়নি। ৪.৬ শতাংশ সুবিধা পাওয়া পর্তুগাল রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে।

অন্যদিকে, ভিএআর প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে তাদের একটি গোল ভিএআর-এর মাধ্যমে বাতিল করা হয়, যার ফলে লুকা মদ্রিচদের বিদায় নিতে হয়। পরিসংখ্যান বলছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের পক্ষে একটিও সিদ্ধান্ত যায়নি। এই তালিকায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দল হলো ইরান, যাদের বিপক্ষে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে শেষ ষোলোর ম্যাচগুলোর ওপর ভিত্তি করে ‘প্রতি ১০০ ফাউলে ভিএআর (VAR) হস্তক্ষেপের হার’ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো। তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা এবং তিনে পর্তুগাল। এই প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া।