
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নরুল ইসলাম মনি। এই কমিটি গঠনের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা এবং এর প্রতিবাদে তারা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে।
ওয়াকআউট করার আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি আলাদা শপথ গ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেন, এই নতুন কমিটি গঠনের উদ্দেশ্যই হচ্ছে সেই শপথগুলোকে বাইপাস করা, যা তারা প্রত্যাখ্যান করছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্রের মূল দাবি হলো জনগণের মতামতকে শ্রদ্ধা জানানো। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় যদি এভাবে উপেক্ষা করা হয়, তবে সাধারণ মানুষ ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা হারিয়ে ফেলবে এবং এর ফলে জনমনে বিদ্রোহের সৃষ্টি হতে পারে। বিরোধী দল তাদের পূর্বের অবস্থানেই অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, আমরা মনে করি গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।
আপনার মতামত লিখুন :