Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে কমলো সোনার গহনার দাম


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ /
দেশের বাজারে কমলো সোনার গহনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে বসে এই দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।