Facebook Twitter Instagram YouTube

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিলেন ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ /
চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি আলোচনার টেবিলে এসে কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে মার্কিন হামলা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহটি ইরানের জন্য সত্যিই খুব খারাপ হতে চলেছে। কারণ সেই সময়ে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে আঘাত হানা হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, তারা যদি আলোচনার টেবিলে না আসে, তবে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেব।

বর্তমানে মার্কিন সামরিক বাহিনী টানা চতুর্থ দিনের মতো ইরানে বিমান হামলা চালাচ্ছে এবং দেশটির সমুদ্রবন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধ আরোপ করেছে। এই পরিস্থিতিতেই ট্রাম্পের এমন মন্তব্য এলো। উল্লেখ্য, গত ১৭ জুন দুই পক্ষের মধ্যে হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে মূল সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, যতক্ষণ না তিনি মনে করবেন যে যথেষ্ট হয়েছে, ততক্ষণ এই হামলা চলতেই থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh