Facebook Twitter Instagram YouTube

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন: আইনমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ /
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক এক পরামর্শ সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘বিশেষ অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।’

সাবেক প্রেসিডেন্টের পদত্যাগপত্র গ্রহণের পর বর্তমানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এদিকে, আগের প্রেসিডেন্টের মামলার বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin