
কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকায় এবং তার বাবার নাম আফসার উদ্দিন।
শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। কাওসার পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছিল।
আপনার মতামত লিখুন :