Facebook Twitter Instagram YouTube

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ /
ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু। শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাঈন আহমেদ এবং মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ কর্তৃক গৃহীত হয়েছে। পদত্যাগের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এই বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র জমা দিয়েছিলেন।

তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh