Facebook Twitter Instagram YouTube

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ /
আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সাথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী পদত্যাগের এই ঘোষণা দেন। মূলত এই পদত্যাগের বিষয়টিকে কেন্দ্র করেই সরকারের সাথে আন্দোলনকারীদের আলোচনা থমকে ছিল।

দিল্লির যন্তর মন্তরে গত এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের প্রধান এবং অন্যতম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ।

এর আগে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এই দাবির কারণেই তা কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে বরখাস্ত না করা পর্যন্ত সরকারের সাথে আর কোনো ধরনের সংলাপে বসবে না তারা। শেষ পর্যন্ত সেই অনড় দাবির কাছে নতি স্বীকার করে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin