Facebook Twitter Instagram YouTube

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপির বৈঠক: বিভ্রান্তিমূলক প্রচারণায় সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের।


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ /
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপির বৈঠক: বিভ্রান্তিমূলক প্রচারণায় সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের।

স্টাফ রিপোর্টার:

আজ দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এবং মহাসচিব মাওলানা হারিছুল হক। সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা কাউন্সিলের চেয়ারম্যান: মাওলানা আতাউর রহমান আতিকী,

ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের মহাসচিব মাওঃ জোবায়ের হোসাইন নেজামী, খেলাফতে দাওয়াতে ইসলামীর চেয়ারম্যান মুফতি মিসবাউল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম,ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মুফতি ফরিদ উদ্দিন কাসেমী।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনদুর্ভোগ, এবং চলমান জাতীয় সংকট নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতারা বলেন, দেশের বর্তমান অবস্থা মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বলেন—

“একটি দল ইসলামের নাম ব্যবহার করে যাদের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক নেই, তাদের ‘এন্টি ইসলামিক’ আখ্যা দেওয়ার চেষ্টা করছে—যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র এবং জাতীয়তাবাদে দৃঢ়ভাবে বিশ্বাসী।”

তিনি ইসলামী জোটের নেতাদের বিভ্রান্তিমূলক প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

বৈঠকে জোটভুক্ত নেতারা দেশের চলমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে আরও সমন্বিত ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।