Facebook Twitter Instagram YouTube

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক অব্যাহতিপ্রাপ্ত


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ /
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক অব্যাহতিপ্রাপ্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের পাশাপাশি তার বিরুদ্ধে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশও জারি করেছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তাকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে হবে। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এই জবাবের ওপর নির্ভর করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor