Facebook Twitter Instagram YouTube

নিখোঁজের পর ফিরে পাওয়া গেল ওয়াসিম আকরামের প্রিয় কুকুর ‘ডিউক’


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ /
নিখোঁজের পর ফিরে পাওয়া গেল ওয়াসিম আকরামের প্রিয় কুকুর ‘ডিউক’

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরামের হারিয়ে যাওয়া পোষা কুকুর ‘ডিউক’ অবশেষে উদ্ধার হয়েছে। কালো রঙের জার্মান শেফার্ড জাতের এই কুকুরটি করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) ফেজ-৮ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। পোষা প্রাণীটি হারিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

কুকুরটিকে খুঁজে পেতে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানোর পাশাপাশি করাচির সাহিল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ডিউক’-কে খুঁজে পাওয়া সম্ভব হয়। তবে কুকুরটি ঠিক কোথায় এবং কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওয়াসিম আকরামের মুখপাত্রের বরাতে জানা গেছে, কুকুরটির অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা দুই ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হয়েছে। পোষা প্রাণীটিকে নিরাপদে ফিরে পাওয়ায় ওয়াসিম আকরাম ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh