Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ /
হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। একই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh