Facebook Twitter Instagram YouTube

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে সারজিস আলমের কড়া সমালোচনা


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে সারজিস আলমের কড়া সমালোচনা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রদর্শনের পর বিএনপি ও তারেক রহমানের তীব্র সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।

প্রথম পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামও সেখানে অনুপস্থিত। তিনি অভিযোগ করেন, এই ডকুমেন্টারি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির দলীয় অভ্যুত্থান। সারজিস আরও বলেন, ইতিহাস দখলের যে আওয়ামী খাসলত বা স্বভাব ছিল, বিএনপি তা ভালোভাবেই রপ্ত করেছে।

বিএনপির তীব্র সমালোচনা করে সারজিস লেখেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্ক মোচন করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এর কয়েক মিনিট পরই সারজিস আলম তার দ্বিতীয় পোস্টে তারেক রহমানকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din