Facebook Twitter Instagram YouTube

আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ /
আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এই সুযোগটি পেয়েছে বাংলাদেশ। বাফুফে আগে থেকেই এই টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছিল, যার প্রেক্ষিতে শনিবার কার্যনির্বাহী কমিটির সভায় ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত মূলত ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত ‘এ’ গ্রুপে ছিল এবং তাদের পরিবর্তে বাংলাদেশ এখন ওই গ্রুপেই খেলবে। এই গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলগুলোকে অর্থ প্রদান করা হবে। এছাড়া যাতায়াত ও আবাসনসহ সমস্ত খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে, ফলে বাফুফের ওপর বাড়তি কোনো আর্থিক চাপ পড়বে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy