Facebook Twitter Instagram YouTube

শরিফুল-তাসকিনের তোপে ৪১ রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
শরিফুল-তাসকিনের তোপে ৪১ রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে বাংলাদেশ দ্রুত গুটিয়ে গেলেও বল হাতে নেমেই দুর্দান্ত এক স্পেল উপহার দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার তোপের মুখে পড়ে দলীয় শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজের প্রথম ওভারেই দুই নির্ভরযোগ্য অজি ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে প্যাভিলিয়নের পথ দেখান শরিফুল।

ইনিংসের অষ্টম ওভারে কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ট্রাভিস হেড। সাজঘরে ফেরার আগে তিনি ২৬ বলে ২২ রান করেন। ঠিক একই ওভারের পরের দিকে শরিফুলের বল লাবুশেনের থাই প্যাডে লেগে নাটকীয়ভাবে লেগ স্টাম্পে আঘাত করে। ফলে রানের খাতা খোলার আগেই 'গোল্ডেন ডাক' মেরে বিদায় নেন মার্নাস লাবুশেন।

এর আগে ম্যাচের তৃতীয় ওভারে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার সুইং করা বলে স্লিপে ক্যাচ তুলে দেন দীর্ঘ তিন বছর পর টেস্টে ফেরা ওপেনার ম্যাট রেনশ। ১০ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh