
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর জনপ্রিয় ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘রূপচাঁদা’ তাদের পণ্যসম্ভারে নতুন করে আটা, ময়দা ও সুজি যুক্ত করেছে। নতুন এই ক্যাটাগরি অন্তর্ভুক্তির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে রূপচাঁদা নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশীয় ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা পূরণ এবং ঘরে ঘরে সেরা মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার থেকেই তাদের এই নতুন উদ্যোগ। আটা, ময়দা ও সুজির এই নতুন সংযোজন একটি বিশ্বস্ত গৃহস্থালি ব্র্যান্ড হিসেবে রূপচাঁদাকে গ্রাহকদের কাছে আরও সুদৃঢ় ও প্রিয় করে তুলবে বলে বিইওএল আশা ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :