Facebook Twitter Instagram YouTube

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ /
আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবুল খায়ের গ্রুপ তাদের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং বিভাগের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ট্রেইনি অফিসার অথবা অফিসার' পদে জনবল নিয়োগ দেবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ২২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটি একটি বেসরকারি ফুল টাইম চাকরির সুযোগ। তবে পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। বিডিজবস ডটকমের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy