Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ / ০
সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ ঘোষণা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে। গত সোমবার (২০ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। এই ঘোষণার ফলে লোহিত সাগরের নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

হুতিদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘চোখের বদলে চোখ’ নীতির অংশ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করে রেখেছে, এটি তারই একটি পাল্টা জবাব। তবে এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই রুট বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। কারণ, সৌদি আরবের একটি বড় অংশের তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ কমেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin