Facebook Twitter Instagram YouTube

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ / ০
উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী

ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ইসমাইল মোখতারিয়ান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে গেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন। মূলত দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যেই এই সফর পরিচালিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার প্রেক্ষিতে এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল, যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। এই উত্তেজনার পর শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব বিনিময় করছেন।

ইরানি কর্মকর্তাদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বাণিজ্য ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া, বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েও আলোচনা চলছে।

সোমবার (২০ জুলাই) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh