Facebook Twitter Instagram YouTube

মদ ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ১০ শ্রেণির মানুষের ওপর রাসুলের লানত


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ /
মদ ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ১০ শ্রেণির মানুষের ওপর রাসুলের লানত

ইসলাম মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন বিধান প্রবর্তন করেছে। এর মধ্যে মদ ও সব ধরনের মাদকদ্রব্য মানবজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচিত। মাদক মানুষের বিবেক, চরিত্র, অর্থনীতি এবং পারিবারিক ও সামাজিক শান্তিকে নষ্ট করে দেয়।

ইসলামের দৃষ্টিতে এটি কেবল পান করা হারাম নয়, বরং এর সঙ্গে জড়িত প্রতিটি স্তর কঠোরভাবে নিষিদ্ধ। মদের উৎপাদন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং এর সঙ্গে যেকোনো ধরণের সহযোগিতামূলক কর্মকাণ্ড ইসলামে হারাম। এই কারণেই রাসুলুল্লাহ (সা.) মদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ১০ শ্রেণির মানুষের ওপর লানত বা অভিশাপ করেছেন।

মদ ও মাদকদ্রব্যকে ইসলামে শয়তানের অপবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, 'হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভাগ্য নির্ধারণের শরগুলো শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পার।' (সুরা আল-মায়িদাহ: আয়াত ৯০)

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor