Facebook Twitter Instagram YouTube

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, দুই সদস্যও চূড়ান্ত


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ /
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, দুই সদস্যও চূড়ান্ত

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে কমিশনের অপর দুই সদস্য হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নামও সুপারিশ করা হয়েছে।

দুদকের নতুন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি এই তিনজনের নাম চূড়ান্ত করে তাদের নিয়োগের সুপারিশ করেছে। বিচারপতি এ কে আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh