Facebook Twitter Instagram YouTube

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী এডমিশন ফেস্ট শুরু


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী এডমিশন ফেস্ট শুরু

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল-২০২৬’। গত ১৬ আগস্ট ২০২৬, রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফেস্টের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও মেম্বার সেক্রেটারি জাহিদ হাসানের পরিচালনায় ফেস্টটি প্রথম দিন থেকেই ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

মাসব্যাপী এই উৎসব উপলক্ষে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও মেধাভিত্তিক স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাবেন। পাশাপাশি ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।

উপহারসামগ্রীর বাইরেও পুরো মাসজুড়ে শিক্ষার্থীদের উপযুক্ত পথপ্রদর্শনের জন্য এখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, গত ২২ বছর ধরে ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy