Facebook Twitter Instagram YouTube

কটিয়াদীর উন্নয়নে ৫ দফা দাবি মঞ্চেই গ্রহণ করলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ /
কটিয়াদীর উন্নয়নে ৫ দফা দাবি মঞ্চেই গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সফরকালে কটিয়াদী উপজেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৫ দফা দাবিপত্র পেশ করা হয়েছে। রোববার কিশোরগঞ্জে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এই দাবিপত্র তুলে দেওয়া হয়।

স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা, চাহিদা ও উন্নয়নের চিত্র সম্বলিত লিখিত আবেদনটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন কটিয়াদীর সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন। প্রধানমন্ত্রী মঞ্চে বসেই অত্যন্ত মনোযোগ দিয়ে দাবিগুলো পড়েন এবং তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠিটি হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও নতুন আশার সঞ্চার হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা ৫টি মূল দাবির মধ্যে রয়েছে: নিকলী হাওর সংযোগ সড়ক উন্নয়ন, যা পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রশস্ত ও আধুনিক মহাসড়কে রূপান্তর করা; হাইব্রিড বীজ উৎপাদন ও কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন; স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার ও ফুড প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ; তরুণদের দক্ষতা বৃদ্ধিতে হাই-টেক পার্ক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং টিটিসি ও বৈদেশিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে, যা কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় সহায়তা ও কৃষকের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের লক্ষ্য।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম এবং জালাল উদ্দীন। স্থানীয়দের প্রত্যাশা, এই আবেদনের মাধ্যমে অঞ্চলটির দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার অবসান ঘটবে।

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা ৫টি মূল দাবি হলো- ১.

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh