Facebook Twitter Instagram YouTube

ভৈরবে কুপিয়ে হত্যা করা হলো যুবলীগ নেতা আল আমিনকে


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ /
ভৈরবে কুপিয়ে হত্যা করা হলো যুবলীগ নেতা আল আমিনকে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলার টিনপট্টি এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে, টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় সৈকতের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টিনপট্টি এলাকায় মো. আল আমিন সৈকতকে কুপিয়ে জখম করা হয়েছিল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin