Facebook Twitter Instagram YouTube

ট্রাইব্যুনালে হাজির শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ /
ট্রাইব্যুনালে হাজির শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। সেই আদালতের আদেশ অনুযায়ী আজ সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কারাবন্দি এই তিন সাংবাদিকের মধ্যে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে আটক আছেন। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলাটি চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din