
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নাজিবুল হক রাশেদ শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মরহুম জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে এবং সোলাইমান ওরফে সালমান শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় নাজিবুল হক রাশেদ নিহত হন। একই ঘটনায় গণপিটুনির শিকার হওয়া সোলাইমান ওরফে সালমানকে পুলিশ আটক করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুগতাকিন মাহমুদ সোহেল এই দুই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রাদি ও আনসার নামের দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন :