Facebook Twitter Instagram YouTube

শুটিং শুরুর আগেই অনিশ্চয়তায় প্রিয়াঙ্কার হলিউড সিনেমা রিসেট


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
শুটিং শুরুর আগেই অনিশ্চয়তায় প্রিয়াঙ্কার হলিউড সিনেমা রিসেট

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন হলিউড সারভাইভাল থ্রিলার সিনেমা ‘রিসেট’ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কার সহশিল্পী ও সহ-নির্বাহী প্রযোজক অরল্যান্ডো ব্লুম। তার সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, যার ফলে নির্মাতারা এখন নতুন করে সহশিল্পী খুঁজছেন।

জর্ডান রলিন্সের লেখা চিত্রনাট্যের এই গল্পটি এক নারীকে ঘিরে, যে হঠাৎ গভীর জঙ্গলে জেগে ওঠে। সেখানে কীভাবে এলো তা তার মনে থাকে না। বেঁচে থাকার জন্য সে এক অপরিচিত পুরুষের ওপর ভরসা করে, কিন্তু সেই রহস্যময় চরিত্রটিই আসলে অরল্যান্ডো ব্লুমের করার কথা ছিল। এখন তার জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, নির্মাতারা সম্ভাব্য তিন অভিনেতাকে বিবেচনা করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তে প্রিয়াঙ্কার মতামতও থাকবে।

এটি একটি স্বাধীন প্রযোজনা। পরিচালক ম্যাট স্মাকলার প্রিয়াঙ্কা ও ব্লুমের জুটির রসায়নের প্রশংসা করেছিলেন, যেখানে আকর্ষণ ও অবিশ্বাস—উভয় অনুভূতিই বিশ্বাসযোগ্য ছিল। আন্তর্জাতিক তারকাদের ব্যবহার করে বিশ্বব্যাপী পরিবেশনার অধিকার পাওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের।

অরল্যান্ডোর শেষ মুহূর্তের এই সরে দাঁড়ানোর বিষয়টি অনেকের মনে করিয়ে দিচ্ছে প্রিয়াঙ্কার পুরনো অভিজ্ঞতার কথা। ২০১৮ সালে শুটিং শুরুর কয়েক দিন আগে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় পরিচালক আলি আব্বাস জাফর রসিকতা করে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা ‘নিক’-এর সময়েই তাকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরবর্তীতে সেই চরিত্রে ক্যাটরিনা কাইফ অভিনয় করেন।

‘রিসেট’ ছাড়াও প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে ‘জাজমেন্ট ডে’, যেখানে তার সঙ্গে আছেন উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হল। এছাড়া ভারতীয় ছবিতেও ব্যস্ত আছেন তিনি। মীরা নায়ারের ‘আমরি’-তে অমৃতা শের-গিলের চরিত্রে এবং এস এস রাজামৌলীর ‘বারাণসী’-তে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা যাবে তাকে।

অরল্যান্ডোর শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘটনা ভারতীয় দর্শকদের মনে করিয়ে দিতে পারে ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক বিতর্কের কথা। তবে এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা নিজেও একসময় ছিলেন। ২০১৮ সালে শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin