
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকারসহ পুলিশের একটি দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ১৩ আগস্ট ২০২৬ তারিখে সন্ধ্যার পর দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের আশু মার্কেটের পশ্চিম পাশে রাসেলের চায়ের দোকানের সামনে থেকে মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মোস্তফা কামাল দেবহাটা থানার খাসখামার গ্রামের আব্দুল হামিদের ছেলে।
একই দিন রাত ৯টার দিকে অপর এক অভিযানে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের স্টিল ব্রিজের দক্ষিণ পাশে জোড়া বটগাছের সামনে থেকে রিয়াজুল ইসলাম (৪৮) নামে একজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামের ফজর আলীর ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ১৪ আগস্ট ২০২৬ তারিখে সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :