
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ধাপে ধাপে সারাদেশের মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।
সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন ও সেবা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ডের সুবিধা যেন স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছায়, সেজন্য একটি গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে হবে। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :