Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুর রহমান। তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলী উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, মো. সাইদুর রহমান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগের মেয়াদ কার্যকর হবে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din