
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে 'আলোর পথযাত্রী' শীর্ষক একটি বিশেষ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন এবং অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজকে স্মরণের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও তার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'আলোর পথযাত্রী' প্রদর্শন করা হয়। একই সঙ্গে বিশেষ আলোচনা সভা, বিপ্লবী গান ও কবিতা পরিবেশনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুরনো ধানমন্ডির সড়কে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ সড়কে (পুরানো ধানমন্ডি-২৭০ পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হন।
আপনার মতামত লিখুন :