
নিজের দীর্ঘদিনের ইচ্ছা ও পরিবারের স্বপ্ন পূরণে ঢাকা থেকে স্ত্রীকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে এসেছেন ফ্রান্স প্রবাসী এক যুবক। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামে বুধবার সকালে হেলিকপ্টারে চড়ে পৌঁছান নবদম্পতি। এই ব্যতিক্রমী আয়োজনে প্রবাসী মো. শাহীন ফকিরের সঙ্গে ছিলেন তাঁর নববধূ মারজিয়া আক্তার মীম।
শাহীন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার মো. সিরাজের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। সম্প্রতি রাজধানী ঢাকার চিটাগাং রোড এলাকার সাদ্দাম মার্কেটের কর্ণক টাওয়ারে অবস্থিত নিজস্ব বাসভবনে শাহীন ও মীমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে গ্রামে নিয়ে আসার ইচ্ছে ছিল শাহীনের, যা তাঁর বাবা-মায়েরও একই স্বপ্ন ছিল।
শাহীন ফকিরের পারিবারিক সূত্রে জানা যায়, শুরুতে গত মঙ্গলবারই হেলিকপ্টারে চড়ে গ্রামে পৌঁছানোর পরিকল্পনা ছিল তাদের। তবে ওই দিন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে উড্ডয়ন বিধিনিষেধ থাকায় সেদিন আসা সম্ভব হয়নি। সে কারণে পরিকল্পনা একদিন পিছিয়ে বুধবার সকালে নির্ধারিত সময়ে ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে হেলিকপ্টারটি অবতরণ করে।
গ্রামে সচরাচর হেলিকপ্টার নামতে দেখা যায় না বলে খবর পেয়েই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। মো. শরীফ, নোমান ও ফরিদসহ এলাকার বহু বাসিন্দা হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে ছুটে আসেন। গ্রামীণ বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী আয়োজন প্রত্যক্ষ করা স্থানীয় অনেকের জন্যই ছিল এক নতুন অভিজ্ঞতা।
ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে বর শাহীন ফকির জানান, অনেকেই নানাভাবে বিয়ে করেন এবং প্রত্যেকের আয়োজনও ভিন্ন হয়। তিনি চেয়েছেন সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা ও পরিবারের ইচ্ছে থেকেই ঢাকা থেকে হেলিকপ্টারে করে স্ত্রী মারজিয়া আক্তার মীমকে নিয়ে আসার এই আয়োজন করেছেন তিনি।
সিরাজের ছেলে ৷ তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন।
সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৷ বিয়ের পর থেকেই শাহিনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন।
আপনার মতামত লিখুন :