
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নয় দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় আয়োজিত এক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এই দাবিগুলো তুলে ধরা হয়।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে মহান আল্লাহ, রাসুলুল্লাহ (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করা এবং কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘরমিক কোনো আইন প্রণয়ন না করা।
সংগঠনটি বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বলেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়ে হেফাজত দাবি জানিয়েছে যে, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করতে হবে। বিশেষ করে সরকারি ধর্মীয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সরকারি মাদরাসার ডিগ্রির পাশাপাশি কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পায়। এছাড়া প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও উত্থাপন করা হয়েছে।
১. মহান আল্লাহ, রাসুলুল্লাহ (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা।
২. কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা।
আপনার মতামত লিখুন :