Facebook Twitter Instagram YouTube

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ /
ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নাগেওকেও এলাকার মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্রতার কারণে শুরুতে সুনামির আশঙ্কা দেখা দেয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি এবং পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সুনামির প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করে। এই সতর্কতার প্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে ভূমিকম্পের কিছুক্ষণ পরেই পরিস্থিতির নতুন তথ্য পর্যালোচনা করে বিএমকেজি। সংস্থাটি জানায়, এই ভূ-কম্পনকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor