
বিশ্বের অন্যান্য মেগাসিটির মতো ঢাকাও বর্তমানে বায়ুদূষণের কবলে পড়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৩২, যা বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী 'মাঝারি বা সহনীয়' পর্যায়ের নির্দেশক।
এদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা। শহরটির বায়ুমান সূচকে স্কোর ১৭২, অর্থাৎ এখানকার বাতাস 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে। একই সময়ে ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। দূষণের দিক থেকে ১৬৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের দোহা শহর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যাদের স্কোর ৬৬। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, এর বায়ুমান স্কোর ১৬৪।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা 'ভালো' ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে 'মাঝারি বা সহনীয়' হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ স্কোর 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি স্কোরকে 'দুর্যোগপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।
আপনার মতামত লিখুন :