Facebook Twitter Instagram YouTube

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় টানা চার দিন ইরানের হামলা


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ /
কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় টানা চার দিন ইরানের হামলা

কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনাগারগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কুয়েত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টানা চার দিন ধরে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই ধারাবাহিক হামলার ফলে বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত সচল করার লক্ষ্যে মেরামত কার্যক্রমও চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin