Facebook Twitter Instagram YouTube

আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ / ০
আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাক হোসেন জানান, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। ওই ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইশরাক হোসেন বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তের পর পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন জেলা সফর করবেন। তার মূল লক্ষ্য এখন মাদক নির্মূল করা বলে তিনি পুনরুল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin