
জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এই আদেশ প্রদান করেন।
মামলার রায়ে আদালত ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্য ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার।
আপনার মতামত লিখুন :