
দিল্লির যন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন শহরে হওয়া ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি আন্দোলনকারীদের ‘আবর্জনার প্রজন্ম, কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন। তার এই তীর্যক মন্তব্য নিয়ে চারদিকে নানা আলোচনা-সমালোচনা চলছে।
জেন–জেড বা জেন–জি শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনার একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ পাল্টা জবাব দিয়েছেন। কঙ্গনার মন্তব্যকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন, ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
গত বুধবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, নিজের বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী একটি সেলফি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি দাবি করেন, তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এবং সংবাদমাধ্যমের একাংশ তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রচার চালাচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের কিছু আচরণ ছিল অত্যন্ত অশালীন ও অনৈতিক। কঙ্গনার মতে, প্রকাশ্য রাস্তায় শিশু, প্রবীণ ও মহিলাদের সামনে অশ্লীল ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও দাবি করেন, সমাজে বসবাস করতে হলে সংবিধান ও সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং মতপ্রকাশের স্বাধীনতারও একটি সীমারেখা আছে। তবে কঙ্গনা জানান, তিনি পুরো জেন জেড প্রজন্মকে আক্রমণ করেননি। বরং তিনি স্কাইরুট অ্যারোস্পেস-এর মতো স্টার্টআপ এবং কঠোর পরিশ্রমী তরুণদের সাফল্যের প্রশংসা করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে আন্দোলনের সময় স্লোগান নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, প্রধানমন্ত্রীকে নেতা বা অভিভাবক হিসেবে দেখা মানুষ এমন স্লোগানে আঘাত পেতে পারেন, তাই জনজীবনে ভদ্রতা বজায় রাখা জরুরি।
অন্যদিকে, গায়ক-সুরকার বিশাল দাদলানি সমাজমাধ্যমে এক পোস্টে নাম উল্লেখ না করেই প্রশ্ন তুলেছেন, আন্দোলনকারীদের ভাষার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং বলপ্রয়োগের মতো ঘটনাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
বুধবার (২৯ জুলাই) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তরুণ প্রজন্ম তথা জেন জেড-কে নিয়ে করা মন্তব্যের জেরে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তার আগের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠার পর এবার একটি সেলফি ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন অভিনেত্
আপনার মতামত লিখুন :