
খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জলিল দৌলতপুরের কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে জলিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের একটি টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করেছিল, তবে তাদের আটক করা সম্ভব হয়নি।
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০
আপনার মতামত লিখুন :