Facebook Twitter Instagram YouTube

মেসি ও ওভেনের চেয়েও এগিয়ে ইয়ামাল, দাবি স্টিভ ম্যাকম্যানামানের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
মেসি ও ওভেনের চেয়েও এগিয়ে ইয়ামাল, দাবি স্টিভ ম্যাকম্যানামানের

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৭ (07 September 2026, 20:27)

কিশোর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। তার এই অবিশ্বাস্য উত্থানকে বিরল বলে আখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক ইংলিশ উইঙ্গার স্টিভ ম্যাকম্যানামান। এই সাবেক তারকার মতে, ১৭ বছর বয়সে লিওনেল মেসি কিংবা মাইকেল ওয়েন যে অবস্থানে ছিলেন, ইয়ামাল বর্তমান বয়সে তাদের চেয়েও বেশ এগিয়ে রয়েছেন।

স্পোর্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ম্যাকম্যানামান বার্সেলোনার এই তরুণ তুর্কিকে ইতিমধ্যে একজন বৈশ্বিক তারকা হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইয়ামাল যখন আরও পরিপক্ব হয়ে উঠবেন, তখন তার মাঠের কার্যকারিতা ও সামর্থ্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

তবে ইয়ামালের এই চোখধাঁধানো পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি তার শারীরিক সুরক্ষার বিষয়েও সতর্কবার্তা উচ্চারণ করেছেন ম্যাকম্যানামান। অল্প বয়সে দলের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে ওঠার কারণে অতিরিক্ত ম্যাচ খেলার ধকল সামলানো বেশ কঠিন বলে উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বার্সেলোনার অন্য দুই তরুণ গাবি ও পেদ্রির কথা মনে করিয়ে দেন, যারা অতিরিক্ত ম্যাচ খেলার ধকল সইতে না পেরে চোটে পড়েছেন। তাই ইয়ামালকে সাবধানে ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

একই সাক্ষাৎকারে বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে যোগ দেওয়া ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর প্রশংসা করতে ভোলেননি ম্যাকম্যানামান। সাবেক এই ইংলিশ ফুটবলার আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রিমিয়ার লিগের কন্ডিশনে আরাউহো দারুণভাবে মানিয়ে নেবেন এবং সেখানে তিনি সফল হবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh