
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রয়াত এই মন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
আপনার মতামত লিখুন :