Facebook Twitter Instagram YouTube

আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ /
আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৫ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মিতুর সঙ্গে কথা বলেন।

হাসপাতালে চিকিৎসাধীন মিতু আজ সরাসরি এই অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন এবং তার চিকিৎসার বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় প্রধানমন্ত্রী মিতুর সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রীর পাশে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানান, মিতু জুলাইয়ের যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সরাসরি এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor