Facebook Twitter Instagram YouTube

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

সিলেটের বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই মামলায় মোট ৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।