Facebook Twitter Instagram YouTube

মিরপুর কলেজে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত সাতজন


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ /
মিরপুর কলেজে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত সাতজন

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার লাভ রোড-মন্দির রোড সংলগ্ন মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছিল। পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়াল ঘেঁষে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ছিল। হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ধসে পড়লে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন নারী ও পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে নাছিমা বেগমের মৃত্যু হয়েছে এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin