Facebook Twitter Instagram YouTube

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত যশোর-৪ আসনের এমপির মেয়ে, চলছে অপপ্রচার


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ /
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত যশোর-৪ আসনের এমপির মেয়ে, চলছে অপপ্রচার

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে এবং ভারতের হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে মনোরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জামায়াত মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও সংযুক্ত করা হয়েছে।

জামায়াত মিডিয়া উইংয়ের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে একজন মানসিক ভারসাম্যহীন নারীর বিরুদ্ধে মব বা উত্তেজিত জনতাকে উসকে দেওয়া হচ্ছে। তারা অভিযোগ করেন, ওই নারীর বাসভবনে হামলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬: ০০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬: ১৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh