
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় শহর কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রিটোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি মঙ্গলবার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এই হতাহতের বিষয়টি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :